ব্যাঙ্গালুরুতে গান্ধীর পোশাকে সাড়ে চার হাজার শিশুর সমাবেশ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৭:৫৬
 
ভারতের দক্ষিণের শহর ব্যাঙ্গালুরুতে মহাত্মা গান্ধীর পোশাক পরে বিশ্ব রেকর্ড করেছে স্কুল শিশুরা। গান্ধীর ১৪৬ তম জন্মদিন উপলক্ষে শুক্রবার চার হাজার ৬০৫ জন স্কুল পুড়ায় ঐতিহ্যবাহী গান্ধী পোশাকে সমাবেশে যোগ দেয়। বলা হচ্ছে গান্ধীর পোশাকে এটাই সবচেয়ে বড় সমাবেশ।
 
ছয় থেকে ১৪ বছরের শিশুদের পরনে ছিল ঐতিহ্যবাহী সাদা ধুতি, লম্বা এক টুকরা সাদা কাপড়, গোল চশমা, নকল গোঁফ ও হাতে বাশের লাঠি।
 
IMG0
 
ব্যাঙ্গালুরুর কান্টিরভা স্টেডিয়ামে সমবেত হন এই শিশুরা। সেখানে গিনেজ বুকের কর্মকর্তারা তাদের গণনার কাজ করেন। এর আগে এই রেকর্ডটি পার্শ্ববর্তী তামিল নাড়ু রাজ্যের দখলে ছিল। সূত্র: বিবিসি