ময়মনসিংহে বাস-সিএনজি সংর্ঘষে নিহত ২

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৭:৫৬
 
ময়মনসিংহের মাইজবাড়ীতে বাস-সিএনজি মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
কতোয়ালী মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহগামী বাস ও মুক্তাগাছাগামী সিএনজি মাইজবাড়ী এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জেলা স্বর্ণশিল্প ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবুল সিকদার (৪৫) ও মুক্তাগাছার হযরত আলী (৪০) মারা যান। আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।