দুই বিদেশি হত্যায় যোগসূত্র খুঁজছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৯:১৬
 
ইতালীয় নাগরিকের পর এবার জাপানের নাগরিককে হত্যার ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
এ ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এর সঙ্গে যারা জড়িত, তাদের যেকোনো ভাবে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে। ইতালীয় হত্যার ঘটনার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে।’
 
ঢাকায় ইতালীয় নাগরিক খুনের এক সপ্তাহের মধ্যে রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন জাপানের এক নাগরিক। ঢাকায় কূটনীতিক পাড়ায় ইতালির চেজারে তাভেল্লার খুনিদের মতো রংপুরের পল্লীতে  হোসি কনিওকে হত্যা করতে দুর্বৃত্তরা এসেছিল মোটর সাইকেলে। জাপানি নাগরিক কনিওর খুনিরা মুখোশপরা ছিল বলে জানিয়েছেন রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।