এবার প্রত্যয়ের সঙ্গে চ্যাট মেসেজ প্রকাশ করলেন প্রসূন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ২০:১৬
 
অভিনেত্রী শবনম ফারিয়া প্রয়াত প্রত্যয়ের সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রিন শট প্রকাশ করেছিলেন ফেসবুকে। আর আজ শনিবার দুপুরে আরেক অভিনেত্রী প্রসূন আজাদ প্রত্যয়ের সঙ্গে তার ফেসবুক চ্যাটিংয়ের স্ক্রিন শট প্রকাশ করেছেন। তিনি স্ক্রিন শটের ক্যাপশনে লিখেছেন, ‘আমি আর ইনবক্স চেক করবো না’। 
 
গতকাল সকালে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার রোড ২/১ এর ৩/১ নং বাসার ৪ তলা থেকে এবিসি রেডিওর আরজে প্রত্যয়ের লাশ উদ্ধার করে রূপনগর থানা পুলিশ। মিডিয়া পাড়ায় এ নিয়ে একই সঙ্গে চলছে শোক ও গুঞ্জন।  এই আরজের মৃত্যু নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে।
 
পাঠকদের জন্য অভিনেত্রী প্রসূন এবং প্রত্যয়ের ফেসবুক চ্যাটিং এর স্ক্রিন শট প্রকাশ করা হল।
IMG0