আসন্ন ছবি 'জজবা' র প্রচারে গিয়ে আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ঐশ্বরিয়া রায়। স্বতন্ত্র গুণে সফল বলিউডের দুই উজ্জ্বল নক্ষত্রকে দর্শকরা কখনো এক ফ্রেমে দেখতে পায়নি।
কেরিয়ারের শুরুতে 'মিস্টার পারফেকশনিস্ট'র বিপরীতে ছবি করেননি ঐশ্বরিয়া। আর এখন কেরিয়ারের মধ্যগগনে পৌঁছে সেই আমিরের সঙ্গেই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি । জানেন কি, কেন আমির খানকে ফিরিয়ে দিয়েছিলেন বচ্চন বধূ? আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তার কিসের বাধা ছিল? সে কথা এত দিনে মুখ ফুটে বললেন ঐশ্বরিয়া নিজেই। ''আমিরের বিপরীতে 'রাজা-হিন্দুস্থানি'তে অফার পেয়েছিলাম আমি। কিন্তু সে সময় আমি পড়াশোনা করছিলাম। তাই ছবিটা করা হয়নি। পড়াশোনা শেষ করে মিস ওয়ার্ল্ড হওয়ার পরই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি।'' জানালেন ঐশ্বরিয়া।
এখন যদি আমিরের বিপরীতে সুযোগ আসে তাহলে অভিনয় করবেন এমন প্রশ্নের উত্তরে হেসে তিনি বলেন, 'চিত্রনাট্য পছন্দ হলে অবশ্যই কাজ করব।'
