পেট্রোল বোমায় মেরে ব্যর্থ হয়ে বিদেশি হত্যা: নৌমন্ত্রী

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ২১:৪৮
 
 
দুই বিদেশি খুন হওয়া প্রসঙ্গে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য যারা এতদিন মানুষ হত্যা করে ও পেট্রোলবোমা মেরে ব্যর্থ হয়েছে, তারা আন্তর্জাতিকভাবে এ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পরিকল্পিতভাবে বিদেশিদের হত্যা করছে।’
 

মাদারীপুরের রাজৈরের বাজিতপুরে শনিবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন নৌমন্ত্রী।