আফগানিস্তানে তালেবান দখলে থাকা কুন্দুজ শহরের হাসপাতালে মার্কিন বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার।
জাইদ রা'আদ আল হুসেইন এই হামলাকে অত্যন্ত মর্মান্তিক ও অপরাধ হিসেবে নেয়ার মতো বলে উল্লেখ করেন বলেন, এর জন্য কোন অজুহাত গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে জাইদ বলেন, 'এই মর্মান্তিক ঘটনার তাৎক্ষণিক, সম্পূর্ণ ও স্বাধীন তদন্ত করে জনসম্মুখে রিপোর্ট প্রকাশ করা উচিৎ। ইচ্ছাকৃতভাবে হামলা চলানো হয়েছে এমন কথা যদি প্রমাণ হয় তবে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে।'
IMG0
তালেবানের দখলে যাওয়া আফগানিস্তানের কুন্দুজ শহরের একটি হাসপাতালে শনিবার মার্কিন বিমানগুলো বোমা বর্ষণ করে। এতে হাসপাতাল ভবন বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জন নিহত হন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। রয়টার্সের খবরে জানানো হয়েছে, প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালটির ওপর বোমা বর্ষণ করা হয়।
IMG1
২০০১ সালে ক্ষমতা থেকে উৎখাতের পর প্রথমবারের মতো আফগানিস্তানের কোন গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে তালেবান জঙ্গিরা। একে দেশটির বর্তমান সরকারের বড় ব্যর্থতা বলে মনে করা হচ্ছে। সূত্র: রাশিয়া টুডে
