ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আমন্ত্রণে একশ’ জনের প্রতিনিধি দলে চিত্রশিল্পী সানজিদা আক্তার শিপ্রা দিল্লি যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক স্থাপত্যের চিত্রকর্ম তার প্রধান বিষয়। একুশে পদকপ্রাপ্ত শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর পুত্রবধূ তিনি।
রবিবার থেকে ১১ অক্টোবর পর্যন্ত সফরকালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে সাক্ষাত্সহ ভারতের রাজধানী দিল্লি, আগ্রা, রাজস্থান ও কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের কথা রয়েছে। এ বছর চতুর্থবার একশ’ বাংলাদেশি তরুণ-তরুণী ভারতের রাষ্ট্রপতির আমন্ত্রণে দেশটি ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
দু’দেশের বন্ধুত্ব, সম্প্রীতি ও পরস্পরকে জানার সুযোগ বৃদ্ধি করতেই এ সফরের আয়োজন।
