গানের উৎসবে রিজিয়া পারভীন

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ০১:৫৬

দেশিয় সঙ্গীতাঙ্গনে কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন স্বপ্রতিভায় নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তার গায়কীতে শ্রোতারা মুগ্ধ হন নিঃসন্দেহে।

 
জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আজ দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে উপস্থিত হবেন শ্রোতাদের গান শোনানোর জন্য।
 
গানের উৎসব সরাসরি-তে তিনি গাইবেন তার প্রিয় কিছু গান। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন অনন্যা রুমা।