কলকাতার ছয় নায়কের হাতে চলে গেছে বড় বাজেটের এক ডজন ছবি। যাচ্ছে আরও। আমরা কেউ ভালো নেই। হয়তো ভালো থাকার চেষ্টা করছি প্রতিনিয়ত। কিন্তু এভাবে নায়ক আমদানি চলতে থাকলে আমাদের আগামী ভয়াল অন্ধকার। তখন কাফনের কাপড়ও খুঁজে পাবো না। তবুও আমি সর্বোচ্চ ধৈর্য, সততা আর ভালোবাসা নিয়ে চেষ্টা করে যাচ্ছি চলচ্চিত্রে টিকে থাকার। এ বছরটা দেখবো। এরপর যদি না হয়, তবে বাঁচার তাগিদে হয়তো নাটকেই ফিরে যাবো।
বাংলাদেশি চলচ্চিত্রে ভারতীয় নায়ক আমদানি প্রসঙ্গে চিত্রনায়ক নীরব।
