তাহাদের যৌবনকাল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ০২:১৮

সাজ্জাদ আলী চৌধুরীর আসল পরিচয় জানতে হলে প্রথমে যার নামটি উঠে আসে সে পারমিতা। পারমিতা বড়ুয়া। মফঃস্বল শহরের একটি ছেলে এবং একটি মেয়ের গল্প শুরু। ছেলেটা স্থানীয় ডিগ্রি কলেজে আইএসসি ফাইনাল ইয়ারে পড়ছে। আর মেয়েটা মোটে পড়েই না। তো কলেজেই কি আর স্কুলই কি। তবে এক সময় পড়তো। ক্লাস নাইনে উঠেই মুখ থুবড়ে পড়ে যায়। যতটা না তার নিজের দোষে, তার চেয়ে অনেক বেশি মেয়েটার পরিবারে আচমকা দিশাহীন হয়ে পড়ার দোষে—এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’।

 
আবদুল্লাহ আল মামুনের রচনা এবং সাজ্জাদ হাসান বাবলুর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, রামেন্দু মজুমদার, শহীদুজ্জামান সেলিম, দিবা নার্গিস, রুমানা, সাব্বির আহমেদ, আলভী, পীযুষ বন্দ্যোপাধ্যায়, ডলি জহুর, এস এম মহসীন, সোহেল খান, আমীন আজাদ, তন্দ্রা, আবিদ রেহমান, বাবুল আহমেদ, শিরীন বকুল, ফজলুর রহমান বাবু, ইলোরা
 
নাহিয়ান, সুবর্ণা মজুমদার, পরেষ আচার্য প্রমুখ।
 
নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ৪০মিনিটে এটিএন বাংলায়।