সার্জিও আগুয়েরোর পাঁচ গোলে উড়ে গেল নিউক্যাসল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১০:৪০
সার্জিও আগুয়েরোর পাঁচ গোলে নিউ ক্যাসল ইউনাইটেডকে স্রেফ উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অতিথিদের ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
 
 
শনিবার নিজেদের মাঠে প্রথম গোলটি হজম করে ম্যানচেস্টার সিটি।  শুরুর মাত্র ১৮ মিনিটের মাথায় নিউক্যাসলের মিত্রভিক গোল করেস।  ম্যাচের ৪২ মিনিটে ফের্নান্দিনহোর সহায়তায় প্রথম গোলটি করেন আগুয়েরো এবং এই গোলে ১-১ গোলের সমতায় থেকে প্রথমার্ধ শেষ করে দুই দল। 
 
 
দ্বিতীয়ার্ধে শুরু হওয় আগুয়েরোর তান্ডব। ম্যাচের  ৪৯ মিনিটেই সিটিজেনদের ব্যবধান ২-১ করেন আর্জেন্টাইন স্ট্রাইকার। এর ঠিক এক মিনিট পরেই আরো একটি গোলে নিজের হ্যাটট্রিকটি করেন এবং দল এগিয়ে যায়  ৩-১ ব্যবধানে।  ম্যাচের ৫৬  মিনিটে ম্যানসিটিকে ৪-১ গোলে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। এরপর ম্যাচের  ৬০ এবং ৬২ মিনিটে আরো দুটি গোল করে সিটিজেনদের ব্যবধান ৬-১ করেন অ্যাগুয়েরো। শেষপর্যন্ত আর কোনো গোল না হওয়ায় বড় ব্যবধানের এ জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা এ জয়ে ৮ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। গোল ডটকম