মিনা দুর্ঘটনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৯১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর নিখোঁজ রয়েছেন ১৪২ জন।
সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেদ্দার কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিম বলেন, নিহত হাজিদের পরিচয় উদ্ধারে দূতাবাস ও কনস্যুলেট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছেন।
