গায়িকা ঐশ্বরিয়া?

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১১:৩৮
 
পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ‘জাজবা’ ছবিতে অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে।
 
৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বহুল শাবানা আজমি, ইরফান খান ও ঐশ্বরিয়া অভিনীত ‘জাজবা’ ছবিটি। মাসখানেক আগে ইউটিউবে ছবিটির ‘কাহানিয়া’ ও ‘বান্দেয়া’ গান দুইটি মুক্তি দেয়।
 
IMG0
 
একটি সূত্র  জানিয়েছে, ৪১ বছর বয়সী ঐশ্বরিয়া ছবিটির ‘বান্দেয়া’ গানটিতে কণ্ঠ দিয়েছেন।
 
গানটিতে গেয়েছেন জুবিন। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখো গেছে জুবিনের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে গান গাইছেন ঐশ্বরিয়া। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: ডিএনএ।