‘জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের ভূমিকা যথেষ্ঠ ছিল’

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১২:১২
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বাংলাদেশের ভূমিকা যথেষ্ট ছিল। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের দিক দিয়ে যে সফলতা অর্জন করেছি, তার জন্য সেখানে ব্যাপক প্রশংসা পেয়েছে বাংলাদেশ। রবিবার গণভবনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।