ক্যারিয়ারের শুরুতে আমির খানের সঙ্গে ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও করেননি ঐশ্বরিয়া রাই। তবে এখন ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছে সেই আমির খানের সঙ্গেই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন বচ্চন পরিবারের বধূ।
আমির খানের বিপক্ষে রাজা হিন্দুস্তানি সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। ১৯৯৬ সালের সুপারহিট এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন। তার জায়গায় অভিনয় করেছিলেন কারিশমা কাপুর। তাঁর আসন্ন ছবি ‘জজবা’র প্রচারে গিয়ে এই স্মৃতিচারণ করেছেন। ঐশ্বরিয়া রাই বলেন, আমিরের বিপরীতে ‘রাজা-হিন্দুস্থানি’তে প্রস্তাব পেয়েছিলাম আমি। কিন্তু সে সময় আমি পড়াশোনা করছি। তাই ছবিটা করা হয়নি। পড়াশোনা শেষ করে মিস ওয়ার্ল্ড হওয়ার পরই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি।
‘রাজা-হিন্দুস্থানি’র পর বলিউডে অনেকটা পথ পেরিয়েছেন আমির খান। আগের থেকে অনেক পরিণত হয়েছেন ঐশ্বর্যাও। এখন যদি আমিরের বিপরীতে সুযোগ আসে রাজি হবেন তিনি। চিত্রনাট্য পছন্দ হলে অবশ্যই কাজ করব। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
