মুর্শিদাবাদে বোমা বিস্ফোরিত হয়ে নিহত ২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৪:২৪

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বোমা বিস্ফোরিত হয়ে দুই জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বোমা বানাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণে নিহত হয়েছেন এই দুই জন।


কোলকাতা থেকে ২০০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদে গত শুক্রবার এই ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার সি সুধাকর বলেছেন, বোমা বানানোর সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএএনএস