চীনে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৫:১১

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে সড়ক নির্মাণ শ্রমিকদের একটি ট্রাক চাপা দিয়ে উল্টে যাওয়াই ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে
এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থার এএফপি।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এই ঘটনায় তিন নির্মাণ শ্রমিক ও ট্রাকের তিন আরোহী প্রাণ হারিয়েছে। শনিবার উউয়েই নগরীতে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।