ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আইএস সন্দেহে আটক স্কুলছাত্র ফয়সালসহ তিনজনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে ডিবি পুলিশ। রবিবার সকালে পুলিশ বাদী হয়ে করা মামলায় মোহাম্মদ ফাহিম আল ফয়সাল, মিজানুর রহমান মিজান ও বদিউল হাসানকে আসামি করা হয়েছে।
তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরে ময়মনসিংহের ৪ নং আমলি আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিকাল তিনটায় আদালতের বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধূরী তাদের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মুঞ্জুর করেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোহাগী নামকস্থানে একটি স্কুলের সামনে ‘মধ্যপ্রাচ্যের ডাক’ শিরোনামে একটি লিফলেট দেয়ালে সাটানোর সময় স্থানীয় লোকজন মোহাম্মদ ফাহিম আল ফয়সাল নামে দশম শ্রেণীর এক ছাত্রকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার দেয়া তথ্য মতে উপজেলার বিভিন্ন স্থানে জেলা ডিবি ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
