‘বিশ্বায়নের এ যুগে নিজেদের কর্মক্ষেত্রে বিশ্বমানের গুণগত কাজ করুন এবং নিজেদেরকে বিশ্বমানের সিভিল সার্ভেন্ট হিসেবে গড়ে তুলন। আর এ কাজটি করতে হলে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে’
রবিবার দুপুরে গাজীপুরে অবস্থিত জাতীয় প্রশিক্ষণ একাডেমির মিলনায়তনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের নবীণ কর্মকর্তাদের ছয় মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি প্রদানের জন্য নিয়ন্ত্রণাধীন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে ক্যারিয়ার ও প্রশিক্ষণ ইউনিট খুলে সকল সিভিল সার্ভিসের ক্যাডারের মানোন্নায়ন ও ক্যারিয়ারে প্ল্যানিং তৈরিকরণের বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে।’
এ সময় কোর্সের উপদেষ্টা ড. মুহাম্মদ মাতহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স পরিচালক ড. মোহাম্মদ আবু ইউসুফ প্রমুখ।
