আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাডার সাধারণ নির্বাচন। অর্থনৈতিক সংকটের মধ্যে এবারের নির্বাচন নিয়ে এখন পর্যন্ত প্রধান দলগুলোর কাছ থেকে ১০৭ টি প্রতিশ্রুতি এসেছে রাজনৈতিক দল।
কানাডার অর্থনীতি এখন মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে। ২০১৫ সালের প্রথম তিন মাসে জিডিপি ০.২ শতাংশ কমেছে। পরের তিন মাসে জিডিপি কমেছে আরো ০.১ শতাংশ। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমায় কানাডার এই খাত থেকে রপ্তানি আয় কমে গেছে ৩৪.৬ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিভিন্ন দুর্বলতার কারণে কানাডার অর্থনীতি দীর্ঘ সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। এই সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো।
বর্তমান জরিপে সবার থেকে এগিয়ে আছে লিবারেল পার্টি। ইমিগ্র্যান্টদের সমর্থন ও ধনীদের উপর অধিক কর বসানোর প্রতিশ্রুতি রয়েছে তাদের। বর্তমান প্রধানমন্ত্রী স্টিভেন হার্পারের দল কনজারভেটিভ পার্টি ও উচ্চবিত্তদের সমর্থন নিয়ে প্রায় সমান অবস্থানে আছেন জনমত জরিপে। মধ্যপন্থার এনডিপি এতদিন জনমত জরিপে শীর্ষে থাকলেও এখন তিনে চলে গেছে। এছাড়াও রয়েছে কুইবেকের আঞ্চলিক দল ব্লক কুইবোকিস ও গ্রিন পার্টি।ওয়াশিংটন পোস্ট
