গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে ১৩১, নিখোঁজ ৩০০

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ০৮:৪৮
গুয়েতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩০০ মানুষ।
 
সংবাদমাধ্যম বলছে, ভূমিধসে নিশ্চিত ১৩১ জনের প্রাণহানি হয়েছে। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
এর আগে ৪ অক্টোবর ৮৬ জন নিহতের খবর জানায় কর্তৃপক্ষ। সে সময় নিহতের সংখ্যা আরো বাড়ার কথা বলেন জুলিও সানচেজ নামে এক উদ্ধারকর্মী।
 
২ অক্টোবর দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ১৫ কিলোমিটার দূরের এল ক্যামব্রে নামের একটি গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে।