একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলায় নোয়াখালীর আমির আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
মো. আমির আহমেদ, মো. আবুল কালাম, মো. ইউসুফ, জয়নাল আবদিন ও মো. আবদুল কুদ্দুস এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
