আদমদীঘিতে ৫ মাদকব্যবসায়ীকে কারাদণ্ড

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৫:০০
বগুড়ার আদমদীঘিতে রবিবার বিকালে বগুড়া-নওগাঁ মহাসড়কে যানবাহনে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 
 
পুলিশ জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল ব্রিজের কাছে যানবাহনে তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিলসহ জয়পুরহাটের ইসলামনগরের আব্দুল আলীমের স্ত্রী মোসলেমা বেগমকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে। অপরদিকে  মাদকসেবনের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রাজশাহীর বাগমারার পানিসাহের এলাকার সামাদের ছেলে আনোয়ার হোসেনকে ১৫ দিন, আদমদীঘির কলসার খলিলের ছেলে মাসুদ রানাকে ৬ মাস, নওগাঁর সুলতানপুরের হাবিলের ছেলে মানিক মোল্লাকে ১ মাস, ডহরপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে জামাল হোসেনকে ৬ মাস কারাদণ্ড দেয়।