নারীর ক্ষমতায়নে অবদানের জন্য ‘অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১৯:৫৮

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য ‘লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে বৃহস্পতিবার বার্লিনে সিটি কিউব আইটিবি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়।

জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রীর পক্ষে এই পদক গ্রহণ করেন। সংশ্লিষ্ট দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

আরো পড়ুন: প্রেসিডেন্ট যাবেন তাই রাস্তা বন্ধ, ট্রাফিক ভেঙ্গে প্রতিবাদ জনতার

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস।

প্রসঙ্গত, ইন্সটিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডব্লিউ) এই পদক প্রদান করে।

ইত্তেফাক/বিএএফ