রাকিব হত্যার বিচার শুরু

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৮:৪৩
খুলনায় শিশু রাকিব হাওলাদারকে হত্যার ঘটনায় তিন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
 
সোমবার খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্য শুরুর জন্য ১১ অক্টোবর দিন ধার্য করে দেন।
 
বাদী পক্ষের আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মমিনুল ইসলাম জানান, এই মামলায় মোট ৪০ জন সাক্ষ্য দেবে আদালতে।
 
অভিযোগ গঠনের সময় আসামি শরীফ মটর্সের মালিক ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও শরীফের দূর সম্পর্কের চাচা মিন্টু মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
 
গত ৩ অগাস্ট বিকালে খুলনা শহরের টুটপাড়া কবরখানা এলাকায় কম্প্রেসর মেশিনের মাধ্যমে ১২ বছরের শিশু রাকিবের মলদ্বারে বাতাস ঢুকিয়ে তাকে হত্যা করা হয়।