উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর খাঁচায় ধাক্কা খেয়ে যাত্রী সেলিম রেজা (২০) করতোয়া নদীতে পড়ে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী-ঢাকা রেলপথে এ ঘটনা ঘটে। সেলিম রেজা হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ৪র্থ বর্ষের ছাত্র এবং উল্লাপাড়া নলসোন্দা গ্রামের বাহেজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি উল্লাপাড়া রেলস্টেশন থেকে রাজশাহী-ঢাকাগামী সিল্কসিটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে ঢাকা যাচ্ছিলেন। ট্রেনটি ঘাটিনা সেতুতে পৌঁছলে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জিআরপি রেলওয়ের থানা সূত্রে জানা গেছে, লাশটি নদীতে ডুবে যায়। স্থানীয়ভাবে ডুবুরি নামিয়ে লাশ তোলার চেষ্টা চলছে।
