সব অর্জন বাংলার জনগণকে উৎসর্গ করলাম: প্রধানমন্ত্রী

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ১৮:১৬
 
দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে জনগণের জন্য সবকিছু উৎসর্গ করার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের সব অর্জন বাংলার জনগণকে উৎসর্গ করলাম।’
 
 
জাতিসংঘের পরিবেশবিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ ও ‘আইসিটি টেকসই উন্নয়ন’ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ রক্ষায় যা প্রয়োজন সরকার তা করে যাচ্ছে। আমরা ১৯৮৩ সাল থেকে বৃক্ষরোপন কর্মসূচি করে যাচ্ছি।’
 
তিনি বলেন, ‘আমরা কারো মুখাপেক্ষী হয়ে বসে নেই। আমাদের যা কিছু আছে তাই নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করে চলেছি।’