ফুলদানি আকৃতির একটি বোমাকে 'ফুলদানি' ভেবে দীর্ঘ ৩০ বছর তাতে প্লাস্টিকের ফুল গুঁজে ঘরের শোভা বাড়িয়েছিলেন ইংল্যান্ডের ক্যাথরিন রাওলিন্স। পুলিশ জানতে পেরে সেটি উদ্ধার করেন।
জানা যায়, ক্যাথরিন বাড়িতে বসে প্রথম বিশ্বযুদ্ধের উপর তথ্যচিত্র দেখছিলেন। জার্মান বোমারু বিমান থেকে ব্রিটেনের কভেন্ট্রি অঞ্চলে বোমা ফেলার ছবি দেখাচ্ছিল। বোমাগুলি দেথতে ঠিক তার ফুলদানির মতো। তা দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ক্যাথরিনের স্বামী। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
পুলিশ জানায়, বোমাটি ফাটলে ক্যাথরিনের বাড়িই শুধু উড়ে যেত না, বিশ মিটারের মধ্যে যা কিছু যা আছে তাও ধ্বংস হয়ে যেত বিস্ফোরণে। প্রথম বিশ্বযুদ্ধে বোমাটি নিক্ষেপ করার পর ফাটেনি। এর ভিতরের অংশে মাল মশলা সবই মজবুদ ছিল। পেশায় কেরিয়ার অ্যাডভাইসর ক্যাথরিন দুই সন্তানের জননী। তিনি কখনও কখনও বিভিন্ন স্কুল-কলেজেও ফুলদানিটিকে নিয়ে যেতেন। পুলিশ অবশ্য বিস্ফোরকগুলি বের করে নিয়ে ক্যাথরিনের হাতে বোমার খোলটি দিয়ে দিয়েছেন। ডেইলি মেইল।
