আবারো গাইলেন অভিনেতা অপূর্ব

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ২০:৩৮
 
এর আগেও বেশ কয়েকটি গান গেয়েছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এবারের ঈদুল আযহায় প্রচারিত মিজানুর রহমান রহমানের রচনা ও পরিচালনায় ‘ফ্যানপেইজ’ নাটকটিতে গান গেয়েছেন তিনি। ‘আকাশ হয়ে যাও’ নামের এই গানটিতে কন্ঠ দিয়েছেন অভিনেতা অপূর্ব।
 
এ বিষয়ে অপূর্ব বলেন, ‘এক ঘন্টার নাটকে পুরো গানটি দেয় সম্ভব হয়নি। তাই আলাদা ভাবে প্রকাশ করা হলো। আশা করি যারা গান শোনেন তাদের ভাল লাগবে।’ 
গানটির সুর ও সঙ্গীত আয়োজনে সাজিদ সরকার এবং কথা লিখেছেন আনোয়ার হোসেন আদর। আজ ৫ অক্টোবর ইউটিউবে প্রকাশ করা হয় ‘ফ্যানপেইজ’ নাটকের এই থিম সং।