যখন নিজেকে 'বোকা' মনে করেন ক্লুনি

আপডেট : ০৫ অক্টোবর ২০১৫, ২১:০০
 
মাত্র একবছর হলো বিয়ের বন্ধনে নিজেকে বেঁধেছেন হলিউডের মেগাস্টার ক্লুনি। সম্প্রতি ছিল জর্জের বিবাহবার্ষিকী। এক বছরের অভিজ্ঞতায় ক্লুনি জানালেন, "বাড়িতে যখন স্ত্রীর সঙ্গে কথা বলি, তখন মাঝে মাঝে নিজেকে 'বোকা' মনে হয়।"
 
৫৯ বছর বয়সে এসে মনের মানুষ খুঁজে পেয়েছেন ক্লুনি। নাম আমালা আলমুদ্দিন, পেশায় আইনজীবী। যার ঝুড়িতে রয়েছে অক্সফোর্ড ও নিউ ইয়র্ক ইউনিভার্সিটির আইনের ডিগ্রি।
 
জমকালো অনুষ্ঠান নয়, একান্তে বিবাহবার্ষিকী পালন করলেন ক্লুনি-আমালা দম্পতি। ওয়েস্ট হলিউডের সানসেট টাওয়ারে নিজেদের নিয়েই ব্যস্থ ছিলেন এই সেলেব দম্পতি।