প্রধানমন্ত্রীর সংবর্ধনায় হাজার শিল্পী

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ০২:৪৪
‘পলিসি লিডারশিপ’ শাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ’ সম্মানে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। আর এই সংবর্ধনাটির অংশ হিসেবে ছিল এক হাজার শিল্পীর অংশগ্রহণে ২৭ মিনিটের একটি আর্থ প্যারেড। এছাড়াও পরিবেশিত হয়েছে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে  গান ও আবৃত্তি। গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
 
এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন প্রধানমন্ত্রীকে পুরস্কারে ভূষিত করে।