হাউজ ফরটি ফোর

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ০৩:১০
তুহিন রাসেলের রচনায় ও মাবরুর রশিদ বান্নাহর পরিচালনায় ধারাবাহিক নাটক ‘হাউজ ফরটি ফোর’। নাটকটি প্রচার হবে এনটিভিতে আজ রাত ১১টা ২০ মিনিটে। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, মুনিরা মিঠু, কামাল হোসেন বাবর, মিশু সাব্বির, মাজনুন মিজান, সালমান মুক্তাদির, ইরফান সাজ্জাত, সালমান মুক্তাদির, অপর্ণা ঘোষ, সাবিলা নূর, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহাবুব, সিফাত শাহরিন, শোয়েব মনির, ইরফান সামিরসহ অনেকে।
 

নাটকটির মূল গল্পে দেখা যাবে, শহরের একটি বাড়ির গল্প। বাড়ির মালিক সালেহ উদ্দিন সেই বাড়িতে একটি ফ্ল্যাটে তার পরিবার নিয়ে বসবাস করছেন। পরিবারে তার স্ত্রী বশিকা বেগম, ছোট ভাই, তিন মেয়ে ও সালেহ উদ্দিনের ছোট ছেলে। তিন মেয়েদের মধ্যে বড় মেয়ে তোহা একটা কোম্পানিতে চাকরি করে। আর তোহার কলিগ তমাল তোহাকে মনে মনে ভালোবাসে। সে একটু বোকা এবং কিপটা টাইপের ছেলে।  সে সব সময় আগ বাড়িয়ে বিভিন্ন কাজ করে এবং একটা ঝামেলা তৈরি করে। মেজো মেয়ে জোহা ডাক্তার এবং ছোট মেয়ে মোহা একটা বেসরকারি ভার্সিটিতে পড়ে। মোহা সে কি-না হস্তরেখায় বিশ্বাসী। তাদের পরিবারে যে শুধুই ঝগড়া হয় তা কিন্তু নয়। তাদের পরিবারের বিভিন্ন খুনসুটি, হাসি-কান্না আর মজার সব ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে। এই সকল ঘটনা অন্যদিকে মোড় নেয় তখনই যখন তাদের বাড়ির কর্তা তাদের বাড়ির নিচ তলা ব্যাচেলর কিছু ছেলেকে ভাড়া দেয়। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিকটি।