জেমস বন্ডের ছবি মানেই ভিন্ন কিছু। অসম্ভবকে সম্ভব করাই এই গোয়েন্দা চরিত্রের কাজ। এই ধরনের কাজ করতে গিয়ে এবার তিন কোটি ৪০ লাখ ডলারের গাড়ি ধ্বংস করেছেন তিনি।
২৬ অক্টোবর ইংল্যান্ডে মুক্তি পাচ্ছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘স্পেক্টর’। এখানে বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ।
IMG0
সম্প্রতি ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটির জন্য বিশেষভাবে সাতটি অ্যাস্টন মার্টিন ডিবি১০ তৈরি করা হয়েছিল। শত্রুদের ধ্বংস করার সময় এই গাড়িগুলোও ধ্বংস করেছেন বন্ড।
IMG1
স্পেক্টর ছবির প্রধান স্ট্যান্ট কো-অর্ডিনেটর গেরি পাওয়েল বলেছেন, গাড়ি ধ্বংসের ক্ষেত্রে আমরা রেকর্ড গড়েছি। রোমে গাড়ি ধাওয়ার দৃশ্য চিত্রায়িত করতে লাখ লাখ ডলার খরচ হয়েছে।
দৃশ্যটিতে খলনায়ক চালিয়েছে জাগুয়ার সি-এক্স৭৫ মডেলের সুপারকার। বন্ড ছিলেন অ্যাস্টন গাড়িটিতে। খলনায়কের পেছনে ধাওয়া করতে গিয়ে ঘণ্টায় ১১০ মাইল গতিও তুলেছেন বন্ড।
IMG2
এছাড়া ইউরোপের আল্পস পর্বতমালায়ও শুটিং হয়েছে ছবিটির। যেখানে খলনায়কের মোডিফাইড ল্যান্ড রোভার ডিভেন্ডার গাড়ির ওপর বিমান চালিয়ে দিয়েছেন বন্ড। এতে গাড়ি ও বিমান দুটোই ধ্বংস হয়ে গেছে।
