নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আত্মসর্পণের সময় আবারো বাড়িয়েছে আদালত। ২ নভেম্বরের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসর্পণ করতে হবে।
মঙ্গলবার এক প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট সগির হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলারুজ্জামান।
এর আগে অসুস্থতাজনিত কারণে নাশকতার মামলায় গত আপিল বিভাগ ১৩ জুলাই মির্জা ফখরুলকে ছয় সপ্তাহের জামিন দেন। ৬ সপ্তাহ পর তাকে আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেওয়া হয়। এরপর তিনি উন্নত চিকিৎসার প্রথমে সিঙ্গাপুর যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। পরে মির্জা ফখরুলের আবেদনের প্রেক্ষিতে গত ৩১ আগস্ট আত্মসমর্পণের মেয়াদ আরো ৬ সপ্তাহ বৃদ্ধি করেন আপিল বিভাগ।
সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে প্রায় পৌনে দুই মাস উন্নত চিকিৎসা শেষে গত ২১ সেপ্টেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
