নোয়াখালীতে তিন ‘রাজাকারকে’ কারাগারে প্রেরণ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৬:৪০
 
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়।
 
আসামিরা হলেন- আমির আহম্মদ (৬৯) ও জয়নাল আবেদীন (৭০) এবং লক্ষীপুর জেলার রামগতির হাজিগঞ্জের মোঃ ইউসুফকে (৭৫)।
 
নোয়াখালীর পুলিশ সুপার মোঃ ইলিয়াছ শরিফ জানিয়েছেন, সোমবার সুধারাম থানা পুলিশ নোয়াখালীর জেলা শহরের উত্তর ফকিরপুরের বাসা থেকে আমির আহম্মদকে ও সন্ধ্যায় সদর উপজেলার এজবালিয়ার সৈয়দপুর গ্রামের বাড়ি থেকে জয়নাল আবেদীনকে গ্রেফতার করে। একই দিন লক্ষ্মীপুরে গ্রেফতারকৃত ইউসুফকে নোয়াখালীর পুলিশের হেফাজতে আনা হয়।
 
আজ নোয়াখালীর পুলিশ তাদের ট্রাইব্যুনালে হাজির করলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।