নিউট্রিনো অসিলেশন নিয়ে কাজ করা জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের তাকাকি কাজিতা ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ের আর্থার বি ম্যাকডোনাল্ড ২০১৫ সালের পদার্থবিজ্ঞানের নোবেল পুরস্কার জিতেছেন।
নোবেল কমিটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই খবর নিশ্চিত করা হয়। নিউট্রিনো অসিলেশন নিয়ে কাজ করে এই দুই জন প্রমাণ করেন যে নিউট্রিনোর ভর রয়েছে। নিউট্রিনো সর্বত্র প্রাপ্ত পরমাণুর চেয়েও ছোট কণা যার ভর প্রায় শূণ্য এবং বলতে গেলে অন্য কোনো কিছুর সঙ্গে এর মিথস্ক্রিয়া ঘটে না। এই কারণে এদের নিয়ে গবেষণা করা ছিল প্রায় দুঃসাধ্য। কাজিতা ও ম্যাকডোনাল্ড জাপান ও কানাডায় অনেক বড় বড় যন্ত্র ব্যবহার করে এই কণার বৈশিষ্ট্য ও সুনির্দিষ্ট পরিমাপ নির্ধারণ করেন।
১৯০১ সালে স্যার আলফ্রেড নোবেলের নামে চালু হওয়া রয়েল সুইডিশ একাডেমি ও অব সায়েন্স পদার্থবিজ্ঞানের সর্বোচ্চ এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ২০১৫ সাল পর্যন্ত ২০১ জন এই পুরস্কার পেয়েছেন যাদের মধ্যে মাত্র ২ জন নারী। বিবিসি ও ফেসবুক।
