চিটাগাং সিমেন্ট শেয়ার কারসাজি: শুনানিতে ২ আসামি অনুপস্থিত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৯:৫৫
 
১৯৯৬ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় আলোচিত চিটাগাং সিমেন্টের শেয়ার কারসাজি মামলার শুনানিতে মঙ্গলবার দুই আসামি অনুপস্থিত ছিলেন। তাই তাদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে শুনানির পরবর্তী তারিখ ১১ অক্টোবর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। ওই দিন মামলার বিষয়ে আসামিদের পক্ষ থেকে বক্তব্য গ্রহণ করা হবে।
 
জানা গেছে,  মামলার বিষয়ে আসামিদের বক্তব্য গ্রহণে মঙ্গলবার পূর্বনির্ধারিত ছিল। তবে এই দিন মামলার ৩ আসামির মধ্যে ২ জনই অনুপস্থিত ছিলেন। হজ পালনে সৌদি আরবে অবস্থানের কারণে আসামি এ এস শহিদুল হক বুলবুল এবং অসুস্থতার কারণে আবু তৈয়ব আদালতে উপস্থিত হতে পারেননি। তবে মামলার অপর আসামি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান উপস্থিত ছিলেন।