শাহাদাতকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ১৯:৩৮
 
শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে চেয়েছে পুলিশ।
 
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ আবেদন করেন। তবে এদিন আসামি আদালতে উপস্থিত না থাকায় মহানগর হাকিম নুরু মিয়া আগামী ৮ অক্টোবর রিমান্ড আবেদনের উপর শুনানির দিন রাখেন। একই সঙ্গে সেদিন শাহাদাতকে আদালতে হাজির করতে বলা হয়েছে।
 
পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, রিমান্ড আবেদনের শুনানিতে আসামির উপস্থিতি বাধ্যতামূলক হওয়ায় আগামী বৃহস্পতিবার শুনানির দিন রাখা হয়েছে।
 

গত ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদাত থানায় সাধারণ ডায়েরি করেন। এর কয়েক ঘণ্টা পর ওই শিশুকে পাওয়া যায়।