সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং নতুন কমিটি গঠন করার লক্ষে ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
