বিশেষ কোন জটিল প্রযুক্তি নয়, খুব সাধারণ একটি ক্ষুদে বার্তা দিয়েই গোয়েন্দারা হ্যাক করতে পারে স্মার্টফোন। এর মাধ্যমে দূরে বসেই কথা রেকর্ড ও ফোনের ক্যামেরার নিয়ন্ত্রণ নেয়া সম্ভব। শুধু তাই নয় ফোন বন্ধ থাকলেও এই নজরদারি চালানো সম্ভব বলে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন।
ব্রিটিশ গোয়েন্দারা এই প্রযুক্তি ব্যবহার করেই দেশটির নাগরিকদের ওপর নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক এই গোয়েন্দা। সোমবার বিবিসি প্যানোরামাকে দেয়া এক সাক্ষাৎকারে এনিয়ে বিস্তারিত জানান স্নোডেন। তিনি বলেন, 'গোয়েন্দারা আপনাকে নয়, বরং আপনার ফোনটি দখল করতে চায়।'
স্নোডেনের দাবি, 'বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গোয়েন্দারা বন্ধ থাকা অবস্থায়ও স্মার্টফোনে প্রবেশ করে কথাবার্তা, ছবি চুরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর নজদারির গোপন তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে আলোচিত এডওয়ার্ড স্নোডেন। ২০১৩ সালের মাঝামাঝি সময় থেকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি।
