বোকো হারামের হামলায় শাদের ১১ সৈন্য নিহত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৫, ২১:৩৩

ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম শাদের সৈন্যদের ওপর মঙ্গলবার এক হামলা চালালে ১১ জন নিহত ও ১৩ আহত হয়। লেক শাদের কাছাকাছি তারা এ হামলা চালায়। দেশটির নিরাপত্তা সূত্র এএফপিকে এ কথা জানিয়েছে।

সূত্র জানায়, ভোর হওয়ার আগে বেলার সংঘর্ষে বোকো হারামের ১৭ যোদ্ধা নিহত হয়েছে। বোকো হারামের সদস্যরা নাইজেরিয়া সীমান্তের দুই কিলোমিটার দূরবর্তী কাইগা নগুবোয়া এলাকায় ৪ টা ৩০ মিনিটে হামলা চালায়। আকস্মিক এ হামলায় ১১ সৈন্য প্রাণ হারায় ও অপর আরো ১৩ সৈন্য আহত হয়।

সেনা বাহিনী হামলা প্রতিহত করার জন্যে অভিযান চালায়। এতে বোকো হারামের ১৭ জঙ্গি নিহত হয়।