প্রয়াত বিনোদন সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেনকে স্মরণ করবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি। আগামী শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাবে স্মরণ সভাটি অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে থাকবে আওলাদ হোসেনকে নিয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানটিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সংস্লিষ্ট সাংবাদিকগণ ছাড়াও তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, গত ২ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে আওলাদ হোসেন ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
