মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন বলেছেন, ব্রিটিশ গুপ্তচর সংস্থা স্মার্টফোন হ্যাক করতে পারে। কেবল ছোট একটি বার্তার মাধ্যমে এই কাজটি করতে পারে তারা।
এমনকি অডিও রেকর্ডিং এবং মোবাইল মালিকের ছবি তুলে নিতে পারেন। আর এসব বিষয় মালিক জানতেই পারবেন না। বিবিসি’র প্যানারোমা নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন স্নোডেন।
স্নোডেন দাবি করেন, ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশন হেডকোয়ার্টার্স এজেন্সি বা জিসিএইচকিউ বিঘ্ন সৃষ্টিকারী কিছু প্রযুক্তি ব্যবহার করেন যাকে ‘স্মুর্ফ সুইট’ বলা হয়। ‘নজি স্মুর্ফ’ স্মার্টফোনের মাইক্রোফোনও নজরদারি করতে পারে। এমনকি ফোনটি বন্ধ থাকলেও, দাবি করেন স্নোডেন।
জিসিএইচকিউ কিছু প্রোগ্রাম ব্যবহার করে যার উপনাম ‘ট্র্যাকার স্মুর্ফ’ এবং ‘ড্রিমি স্মুর্ফ’। এগুলো মোবাইল ফোন চালু এবং বন্ধ করতে পারে।
তিনি বলেন, জিসিএইচকিউ ফোনে একটা বার্তা পাঠিয়ে প্রবেশ করে। কিন্তু বার্তাটি খোলার সঙ্গে সঙ্গেই তথ্য চুরি হওয়া শুরু হয়। অথচ মালিক এগুলো সম্পর্কে কিছুই জানেন না। ডিসেপ্লেতেও দেখা যায় না। এটাকে বলে ‘এক্সপ্লয়েট’।
তবে স্নোডেনের এসব তথ্য সম্পর্কে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার।
উল্লেখ্য, স্নোডেন ২০১৩ সালের জুন থেকে রাশিয়ায় আছেন।
