মৃত্যুপথযাত্রী মানুষের সেবা নিশ্চিতে বিশ্বে সবচেয়ে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। বিশ্বের ৮০টি দেশে সমীক্ষা চালিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় বাংলাদেশের পেছনে শুধু রয়েছে ইরাক।
মঙ্গলবার বিবিসির প্রতিদবেদনে বলা হয়েছে, হাসপাতাল ও সেবাকেন্দ্রে প্রশমনসেবা পাওয়ার সুযোগ, সেবার মান, সেবাদানকারীদের দক্ষতা এবং সেবা গ্রহণের সক্ষমতা- এই সূচকগুলোর ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।
IMG0
তালিকায় ৭৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট ১৪ দশমিক ১। আর সবেচেয়ে পিছিয়ে ধাকা ইরাকের পয়েন্ট ১২ দশমিক ৫। ২৬.৮ পয়েন্ট নিয়ে এই তালিকায় প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৬৭ নম্বরে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবেচেয়ে এগিয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ২৭.১। সামগ্রিকভাবে আছে ৬৫ নম্বর অবস্থানে।
মৃত্যুপথযাত্রী মানুষকে সেবা দেয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে ব্রিটেন। দেশটির পয়েন্ট ৯৩ দশমিক ৯। এরপরেই রয়েছে-অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, তাইওয়ান, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক দেশে বয়স্ক জনগোষ্ঠীর সঙ্গে সঙ্গে বাড়ছে হূদরোগ ও ক্যান্সারের মতো রোগও। এসব রোগীর মৃত্যুকালীন সেবা নিশ্চিত করার চ্যালেঞ্জও বেড়েছে।
