পাকশী রেললাইনের ওপর থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:৩৫

ঈশ্বরদী-খুলনা রেল লাইনের পাকশী স্টেশনের জোড়া সিগন্যালের কাছ থেকে শুকুর আলী (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুকুর আলী রাজশাহী জেলার রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় রেললাইনের  পাশে যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। 

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ট্রাকের চাপায় হেলপার নিহত

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ‘যাত্রীবাহী কোন ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন। রেলপুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।’

ইত্তেফাক/নূহু