শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
গত শুক্রবার সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে সৌরভ মিয়া (৮) নামে এক শিশু আহত হয়।
