মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার বিকেলে ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার চালতিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উত্তেজিত জনতার বিক্ষোভের মুখে ওই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
হাসাড়া পুলিশ ফািঁড়র ইনচার্জ মো. হাসান ঘটনাস্থল থেকে জানান, ঢাকাগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পরে উল্টে যায়। বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। পাশপাশি মহাসড়ক সচলের প্রচেষ্টা চলছে।
