আইএস দমনে রাশিয়ার সহায়তা চাইবে ইরাক

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৮:০৬
 
ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দমন করতে রুশ বিমানবাহিনীর সহযোগিতা চাইতে পারে ইরাক। দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত কমিটির প্রধান বার্তা সংস্থা রয়টার্সকে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন।
 
তিনি জানান, ইরাক চায় আইএস জঙ্গিদের দমন করতে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়েও বড় ভূমিকা গ্রহণ করুক।
 
হাকিম আল জামিল বলেন, 'আমরা শিগগিরই রাশিয়ার কাছে বিমান হামলা চালাতে অনুরোধ জানাতে বাধ্য হতে পারি। আগামী কয়েক দিন বা সপ্তাহের মধ্যে এই অনুরোধ করা হতে পারে। সিরিয়ায় আইএস দমনে তাদের সাফল্যের ওপরও এটি নির্ভর করছে।'