বাঘের কবল থেকে বেঁচে গেলেন অমিতাভ!

আপডেট : ০৭ অক্টোবর ২০১৫, ১৮:৪৭
 
সম্প্রতি বাঘের কবলে পড়েছিলেন অমিতাভ বচ্চন। টানা এক সপ্তাহ ধরে হরিয়ানার সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে চলছে 'ওয়াইল্ড লাইফ উইক'। সম্প্রতি অমিতাভ এই 'ওয়াইল্ড উইকে' জঙ্গল সফরে গেলে সেখানে বিগ বি'র গাড়ির পিছু নেয় একটি বাঘ। তবে একটু-আধটু নয়, টানা ৪ কিলোমিটার পথ অতিক্রম করার পর তার নাগাল না পাওয়ায় শেষমেশ ক্ষান্ত হয় বাঘটি।
 
২৯ জুলাই বিশ্ব বাঘ দিবসের দিন মহারাষ্ট্রের বন মন্ত্রী সুধীর মুঙ্গানতিওয়ার রাজ্যের বাঘ সংরক্ষণ কর্মসূচীর দূত হওয়ার প্রস্তাব দেন অমিতাভকে। এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বর্তমানে মহারাষ্ট্রের বাঘ সংরক্ষণের দূত অমিতাভ। বন মন্ত্রীর দাবি, অমিতাভের কথায় সাধারণ মানুষ এই কর্মসূচীর সঙ্গে যুক্ত হবে, যা বাস্তবে এই প্রকল্পের উন্নয়নে কাজে লাগবে।